BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • Home (current)
  • About Us
    • About Us
    • Organizational Structure
    • Advisory Board
    • Previous Executive Member
      • 2023-2024
      • 2022-2023
      • 2021-2022
      • 2020-2021
      • 2019-2020
      • 2018-2019
      • 2017-2018
    • President’s Forum
    • Constitution
  • Our Activities
    • BCYSA News
    • Mohaprachir Magazine
    • Chinese Scholarship
    • BCYSA Award
    • BCYSA Research
    • Chinese Trade Fair
    • Career Opportunity
  • BCYSA News
  • Member Directory
  • Join Us
    • Registration
    • Login
  • Others
    • Notice
    • Gallery
    • Videos
    • Contact Us
  • Bangladesh-China
  • Literature
  • Campus News
  • China Lifestyle
  • Awards
  • Magazine
  • Others
  • Scholarship News
  1. Home
  2. News
  3. News Details

অনলাইনে চীনে আগমন কার্ড (Arrival Card) জমা দেওয়ার পদ্ধতি

  • Md Sayeed Parvez
  • 228 Views
  • May 13, 2026
Photo Credit: Collected
  • Share

চীনে প্রবেশের আগে বিদেশি নাগরিকরা এখন অনলাইনে Arrival Card বা আগমন তথ্য জমা দিতে পারেন। এতে বিমানবন্দর বা সীমান্ত চেকপয়েন্টে আগমন প্রক্রিয়া তুলনামূলক সহজ ও দ্রুত হতে পারে। তবে ভ্রমণকারীদের অবশ্যই চীনের National Immigration Administration বা NIA–এর official platform ব্যবহার করতে হবে। এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে; কোনো তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা সন্দেহজনক লিংকে টাকা প্রদান করা থেকে বিরত থাকুন।

চীনের National Immigration Administration বা NIA–এর Online Arrival Card Filling QR Code 


  • প্রথমে প্রদত্ত QR কোডটি স্ক্যান করুন অথবা NIA–এর official online arrival card platform–এ প্রবেশ করুন। ওয়েবসাইটে প্রবেশ করার পর “Entry Declaration” অপশনে ক্লিক করুন। এরপর নির্দেশনাগুলো মনোযোগ দিয়ে পড়ে “Agree and Proceed” নির্বাচন করুন।
  • এরপর আপনার ডকুমেন্ট টাইপ নির্বাচন করুন। সাধারণত বাংলাদেশি ভ্রমণকারীদের ক্ষেত্রে এটি হবে Passport। পাসপোর্টের তথ্য পৃষ্ঠার একটি স্পষ্ট ছবি আপলোড করুন এবং “Next” বাটনে ক্লিক করুন। সিস্টেমটি পাসপোর্ট থেকে কিছু মৌলিক তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ করতে পারে। তবে নাম, পাসপোর্ট নম্বর, জন্মতারিখ, জাতীয়তা এবং অন্যান্য তথ্য সঠিকভাবে এসেছে কিনা অবশ্যই যাচাই করে নিন।
  • এরপর ব্যক্তিগত ও ভ্রমণসংক্রান্ত তথ্য পূরণ করুন। যেসব ঘরে অ্যাস্টেরিক (*) চিহ্ন দেওয়া আছে, সেগুলো বাধ্যতামূলক। আপনার জাতীয়তা, ভ্রমণের মাধ্যম, ফ্লাইট নম্বর, চীনে প্রবেশের শহর ও বিমানবন্দরের নাম সঠিকভাবে লিখুন।
  • পরবর্তী ধাপে আপনার বর্তমান বসবাসের দেশ, শহর এবং যোগাযোগের ফোন নম্বর প্রদান করুন। যদি আপনি ভিসা বা প্রযোজ্য প্রবেশ অনুমতি নিয়ে চীনে প্রবেশ করেন, তাহলে সংশ্লিষ্ট অপশন নির্বাচন করে ভিসা বা অনুমতিপত্রের তথ্য দিন। ভিসা-মুক্ত প্রবেশের ক্ষেত্রে উপযুক্ত উদ্দেশ্য নির্বাচন করুন।
  • এরপর চীনে আগমনের উদ্দেশ্য নির্বাচন করুন। উদাহরণস্বরূপ—study, business, visit, tourism বা অন্য কোনো প্রযোজ্য উদ্দেশ্য। এরপর সম্ভাব্য আগমনের তারিখ, চীনে অবস্থানের শহর এবং পূর্ণ ঠিকানা লিখুন। ঠিকানা লেখার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, হোটেল, বাসা বা আমন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম ও বিস্তারিত ঠিকানা যতটা সম্ভব সম্পূর্ণভাবে দিন।
  • যদি কোনো ব্যক্তি, বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান বা সংগঠন আপনাকে চীনে আমন্ত্রণ জানিয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট ঘরে “Yes” নির্বাচন করে আমন্ত্রণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য পূরণ করুন। এরপর আপনার departure বা চীন ত্যাগের সম্ভাব্য তথ্য দিন। আপনি যদি পরিবারের সদস্য বা অন্য কোনো সহযাত্রীকে নিয়ে ভ্রমণ করেন, তাহলে প্রযোজ্য ক্ষেত্রে তাদের তথ্যও আলাদাভাবে পূরণ করতে হবে।
  • সব তথ্য পূরণ করার পর সাবমিট করার আগে পুরো ফর্মটি আবার ভালোভাবে যাচাই করুন। কোনো বানান ভুল, পাসপোর্ট নম্বরের ভুল, ফ্লাইট নম্বরের ভুল বা ঠিকানার অসম্পূর্ণতা থাকলে তা সংশোধন করুন।
  • শেষ ধাপে ইলেকট্রনিক স্বাক্ষর প্রদান করুন এবং “Confirm” বাটনে ক্লিক করুন। ফর্ম সফলভাবে জমা হলে সিস্টেম একটি QR কোড তৈরি করবে। এই QR কোডটি স্ক্রিনশট হিসেবে সংরক্ষণ করুন বা নিজের ইমেইলে পাঠিয়ে রাখুন। চীনে আগমনের সময় ইমিগ্রেশন চেকপয়েন্টে প্রয়োজন হলে এই QR কোড প্রদর্শন করতে হতে পারে। এক বছরের মধ্যে পুনরায় আগমন করলে আপনার আগের তথ্যগুলো সংরক্ষিত থাকবে, যা পরবর্তী সময়ে প্রক্রিয়াটিকে আরও দ্রুত করে তুলবে।

  • যারা অনলাইনে আগে থেকে তথ্য পূরণ করতে পারবেন না, তারা চীনে পৌঁছানোর পর পোর্টের smart device ব্যবহার করে বা QR কোড স্ক্যান করে Arrival Card পূরণ করতে পারবেন। কিছু ক্ষেত্রে paper-based Arrival Card–ও available থাকতে পারে।


গুরুত্বপূর্ণ সতর্কতা:
অনলাইন Arrival Card পূরণ করার জন্য কোনো ফি দিতে হয় না। ভুয়া ওয়েবসাইট, অননুমোদিত এজেন্ট বা সন্দেহজনক লিংক থেকে সতর্ক থাকুন। শুধু official NIA website, NIA 12367 app, WeChat/Alipay mini-program বা official QR code ব্যবহার করুন।


কারা Arrival Card পূরণ থেকে অব্যাহতি পেতে পারেন?

কিছু নির্দিষ্ট শ্রেণির বিদেশি নাগরিক Arrival Card পূরণ থেকে অব্যাহতি পেতে পারেন। এর মধ্যে রয়েছে—চীনের বৈধ Foreign Permanent Resident ID Card holder, নির্দিষ্ট group visa বা group visa-free traveller, ২৪ ঘণ্টার direct transit passenger যারা নির্ধারিত port area–এর ভেতরে থাকেন, একই জাহাজে আগমন ও প্রস্থানকারী cruise passenger, E-channel ব্যবহারকারী traveller এবং foreign crew member। ভ্রমণের আগে নিজের পরিস্থিতি অনুযায়ী official নির্দেশনা যাচাই করে নেওয়া উচিত।


চীনে আগত সকল বাংলাদেশি শিক্ষার্থী, পেশাজীবী ও ভ্রমণকারীদের জন্য শুভকামনা। চীনে স্বাগতম!





Raoha

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে ক্লিক করুন এখানে

BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।

Next Post

শাংহাইয়ে বিদেশি পর্যটনের নতুন ইতিহাস: ২০২৫ সালে কোন দেশগুলো থেকে এলো সবচেয়ে বেশি ভ্রমণকারী?

Recent Post Popular Post
post
China Lifestyle

অনলাইনে চীনে আগমন কার্ড (Arrival Card) জমা দেওয়ার পদ্ধতি

May 13,2026

post
Bangladesh-China

শাংহাইয়ে বিদেশি পর্যটনের নতুন ইতিহাস: ২০২৫ সালে কোন দেশগুলো থেকে এলো সবচেয়ে বেশি ভ্রমণকারী?

May 11,2026

post
China Lifestyle

পাহাড়, ঝর্ণা আর বন্ধুত্বের স্মৃতিতে এক প্রশান্তিদায়ক মে দিবসের ছুটি

May 10,2026

post
Campus News

চীনে বাংলাদেশী শিক্ষার্থীদের জমজমাট ক্রিকেট আয়োজন

May 06,2026

post
Bangladesh-China

কম খরচে উন্নত চিকিৎসা: বাংলাদেশিদের জন্য চীন হয়ে উঠছে নির্ভরতার জায়গা

April 23,2026

post
Bangladesh-China

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের চীনের ইউএসটিসি পরিদর্শন

April 20,2026

post
Campus News

Celebrating Pohela Boishakh in China: Sharing the Bangladeshi Cultural Festival on a Global Platform

April 14,2026

post
Others

কোন বিমানে কত কেজি মালামাল নিতে পারবেন?

February 27,2020

post
Bangladesh-China

শিক্ষার্থীদের চীনা ভিসা আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস এর তালিকা ও আবেদন পদ্ধতি

August 27,2022

post
Others

চায়নিজ কুসংস্কার | 中国迷信(zhong guo mi xin)

August 20,2021

post
Others

এক সামিয়ানা

March 18,2021

post
Literature

অদম্য আমার বাবা

June 21,2020

post
Others

খোদার তুষ্টি

April 27,2020

post
Magazine

রয়েল বেঙ্গল টাইগার

August 01,2022

My Modal

Add content here.

This is a vertically centered modal. Modal body text goes here. This content can be whatever you'd like. Text, images, forms, etc.. can be added here in the modal body.

BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • About Us
  • BCYSA News
  • Member Directory
  • Career Opportunity

©  2018 - 2026   BCYSA .  All Rights Reserved .  Designed and Developed by Technohaat IT Ltd.