BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • Home (current)
  • About Us
    • About Us
    • Organizational Structure
    • Advisory Board
    • Previous Executive Member
      • 2023-2024
      • 2022-2023
      • 2021-2022
      • 2020-2021
      • 2019-2020
      • 2018-2019
      • 2017-2018
    • President’s Forum
    • Constitution
  • Our Activities
    • BCYSA News
    • Mohaprachir Magazine
    • Chinese Scholarship
    • BCYSA Award
    • BCYSA Research
    • Chinese Trade Fair
    • Career Opportunity
  • BCYSA News
  • Member Directory
  • Join Us
    • Registration
    • Login
  • Others
    • Notice
    • Gallery
    • Videos
    • Contact Us
  • Bangladesh-China
  • Literature
  • Campus News
  • China Lifestyle
  • Awards
  • Magazine
  • Others
  • Scholarship News
  1. Home
  2. News
  3. News Details

প্রেসিডেন্ট সি–ট্রাম্প বৈঠকে কৌশলগত স্থিতিশীলতা ও ব্যবসায়িক সহযোগিতার নতুন বার্তা

  • Md Sayeed Parvez
  • 105 Views
  • May 16, 2026
Photo Credit: Internet
  • Share

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রীয় সফরে চীন গেছেন। গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বুসানে বৈঠকের পর এটি দুই নেতার আরেকটি সরাসরি বৈঠক। একই সঙ্গে এটি প্রায় নয় বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্টের চীন সফর হিসেবে বিশেষ গুরুত্ব পাচ্ছে। 


সফর উপলক্ষে ১৪ মে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন, স্বাগত ভোজে যোগ দেন এবং বেইজিংয়ের ঐতিহাসিক টেম্পল অব হেভেন পরিদর্শন করেন। বৈঠকে দুই নেতা চীন–যুক্তরাষ্ট্র সম্পর্ক, আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি এবং বৈশ্বিক স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গভীর মতবিনিময় করেন। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার তথ্য অনুযায়ী, দুই নেতা চীন–যুক্তরাষ্ট্র সম্পর্ককে “কৌশলগত স্থিতিশীলতাসম্পন্ন গঠনমূলক সম্পর্ক” হিসেবে এগিয়ে নেওয়ার বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গিতে একমত হয়েছেন। এই দৃষ্টিভঙ্গি আগামী তিন বছর এবং তার পরবর্তী সময়েও দুই দেশের সম্পর্ককে স্থিতিশীল, সুস্থ ও টেকসই পথে পরিচালিত করতে কৌশলগত নির্দেশনা দেবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে পারস্পরিক উদ্বেগের বিষয়গুলো যথাযথভাবে মোকাবিলা, যোগাযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। দুই নেতার এই সরাসরি আলোচনা পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধির পাশাপাশি বাস্তব সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। 


সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে চীনা নেতৃত্বের যোগাযোগ। প্রেসিডেন্ট শি চিনপিং বেইজিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সফররত একদল শীর্ষ মার্কিন ব্যবসায়ী নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। ট্রাম্প বলেন, প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের ব্যবসা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, যারা চীনের বাজারকে গুরুত্বের সঙ্গে দেখেন এবং চীনের সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহী। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় কোম্পানির প্রধান নির্বাহীরা চীনের বাজারে কার্যক্রম সম্প্রসারণ, অংশীদারিত্ব বৃদ্ধি এবং ব্যবসায়িক সহযোগিতার নতুন সুযোগ অনুসন্ধানের আগ্রহ প্রকাশ করেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সফরকালে জিই অ্যারোস্পেস, বোয়িং, কোয়ালকম, কারগিল, ভিসা, গোল্ডম্যান স্যাকস ও সিটিগ্রুপসহ বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা বেইজিংয়ে উচ্চপর্যায়ের ব্যবসায়িক ও নীতিনির্ধারণী যোগাযোগে অংশ নেন। সি চিন পিং বলেন, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো চীনের সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং দুই দেশই এই সহযোগিতা থেকে উপকৃত হয়েছে। তিনি আরও বলেন, চীন তার অর্থনীতিকে আরও উন্মুক্ত করবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতা গভীর করতে প্রস্তুত। তাঁর মতে, মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলো চীনের বাজারে আরও বড় সুযোগ খুঁজে পাবে।


বিশ্লেষকদের মতে, শি–ট্রাম্প বৈঠক শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি বাণিজ্য, প্রযুক্তি, বিনিয়োগ এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। চীন–যুক্তরাষ্ট্র সম্পর্ক দীর্ঘদিন ধরে প্রতিযোগিতা, বাণিজ্যিক মতপার্থক্য ও কৌশলগত সংবেদনশীলতার মধ্য দিয়ে এগিয়েছে। তবে বেইজিংয়ের এই বৈঠক দুই দেশের মধ্যে উত্তেজনা নিয়ন্ত্রণ, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং বাস্তবভিত্তিক সহযোগিতার নতুন সুযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।





Raoha 

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে ক্লিক করুন এখানে

BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।

Next Post

অনলাইনে চীনে আগমন কার্ড (Arrival Card) জমা দেওয়ার পদ্ধতি

Recent Post Popular Post
post
Others

প্রেসিডেন্ট সি–ট্রাম্প বৈঠকে কৌশলগত স্থিতিশীলতা ও ব্যবসায়িক সহযোগিতার নতুন বার্তা

May 16,2026

post
China Lifestyle

অনলাইনে চীনে আগমন কার্ড (Arrival Card) জমা দেওয়ার পদ্ধতি

May 13,2026

post
Bangladesh-China

শাংহাইয়ে বিদেশি পর্যটনের নতুন ইতিহাস: ২০২৫ সালে কোন দেশগুলো থেকে এলো সবচেয়ে বেশি ভ্রমণকারী?

May 11,2026

post
China Lifestyle

পাহাড়, ঝর্ণা আর বন্ধুত্বের স্মৃতিতে এক প্রশান্তিদায়ক মে দিবসের ছুটি

May 10,2026

post
Campus News

চীনে বাংলাদেশী শিক্ষার্থীদের জমজমাট ক্রিকেট আয়োজন

May 06,2026

post
Bangladesh-China

কম খরচে উন্নত চিকিৎসা: বাংলাদেশিদের জন্য চীন হয়ে উঠছে নির্ভরতার জায়গা

April 23,2026

post
Bangladesh-China

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের চীনের ইউএসটিসি পরিদর্শন

April 20,2026

post
Others

কোন বিমানে কত কেজি মালামাল নিতে পারবেন?

February 27,2020

post
Bangladesh-China

শিক্ষার্থীদের চীনা ভিসা আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস এর তালিকা ও আবেদন পদ্ধতি

August 27,2022

post
Others

চায়নিজ কুসংস্কার | 中国迷信(zhong guo mi xin)

August 20,2021

post
Others

এক সামিয়ানা

March 18,2021

post
Literature

অদম্য আমার বাবা

June 21,2020

post
Others

খোদার তুষ্টি

April 27,2020

post
Magazine

রয়েল বেঙ্গল টাইগার

August 01,2022

My Modal

Add content here.

This is a vertically centered modal. Modal body text goes here. This content can be whatever you'd like. Text, images, forms, etc.. can be added here in the modal body.

BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • About Us
  • BCYSA News
  • Member Directory
  • Career Opportunity

©  2018 - 2026   BCYSA .  All Rights Reserved .  Designed and Developed by Technohaat IT Ltd.