নবায়নযোগ্য জ্বালানি গবেষণায় বাংলাদেশি শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল অবদান
চীনের নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটি (NCEPU) থেকে Power Engineering and Engineering Thermophysics বিষয়ে প্রথম বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন জান্নাতুল আরিফ। তাঁর পিএইচডি গবেষণার মূল বিষয় ছিল পেরোভস্কাইট সোলার সেল প্রযুক্তির কর্মদক্ষতা বৃদ্ধি ও অপ্টিমাইজেশন, যা বর্তমান বিশ্বের নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই শক্তি প্রযুক্তি গবেষণার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
তার গবেষণায় মেশিন লার্নিং, ডেনসিটি ফাংশনাল থিওরি (DFT) এবং পরীক্ষামূলক পদ্ধতির সমন্বিত প্রয়োগের মাধ্যমে উন্নত সৌরকোষের নকশা, উপাদান নির্বাচন এবং কর্মক্ষমতা বিশ্লেষণ করা হয়। নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণ এবং উপাদানবিজ্ঞানের সমন্বয়ে পরিচালিত তার গবেষণা আধুনিক সৌরশক্তি প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একাডেমিক ও গবেষণা কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের Outstanding Graduate Student Award অর্জন করেন। গবেষণার পাশাপাশি তিনি বেইজিং বাংলাদেশ কমিউনিটি এবং নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।
তিনি বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (BCYSA)-এর সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নবায়নযোগ্য জ্বালানি গবেষণায় একজন বাংলাদেশি শিক্ষার্থীর এই অর্জন চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ গবেষকদের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত। BCYSA পরিবার তাঁর ভবিষ্যৎ গবেষণা ও কর্মজীবনের সাফল্য কামনা করছে।
Raoha
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।