BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • Home (current)
  • About Us
    • About Us
    • Organizational Structure
    • Advisory Board
    • Previous Executive Member
      • 2023-2024
      • 2022-2023
      • 2021-2022
      • 2020-2021
      • 2019-2020
      • 2018-2019
      • 2017-2018
    • President’s Forum
    • Constitution
  • Our Activities
    • BCYSA News
    • Mohaprachir Magazine
    • Chinese Scholarship
    • BCYSA Award
    • BCYSA Research
    • Chinese Trade Fair
    • Career Opportunity
  • BCYSA News
  • Member Directory
  • Join Us
    • Registration
    • Login
  • Others
    • Notice
    • Gallery
    • Videos
    • Contact Us
  • Bangladesh-China
  • Literature
  • Campus News
  • China Lifestyle
  • Awards
  • Magazine
  • Others
  • Scholarship News
  1. Home
  2. News
  3. News Details

“নি হাউ চায়না” রাইটিং অ্যাওয়ার্ড ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত তরুণ প্রজন্মের লেখকরা বাংলাদেশ-চীন সেতুবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা

  • Desk News
  • 44 Views
  • Aug 28, 2026
  • Share

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সোমবার (২৪ আগস্ট) ‘নি হাউ চায়না’ (Ni Hao China) রাইটিং অ্যাওয়ার্ড-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (অ্যাবকা) ও ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে চীন-বাংলাদেশ সম্পর্ক, শিক্ষা, সংস্কৃতি ও পারস্পরিক বোঝাপড়া জোরদারে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক অত্যন্ত পুরোনো ও গভীর। আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরও বহুগুণে বৃদ্ধি পাবে। চীন ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তরুণ প্রজন্মের লেখকেরা দুই দেশের মধ্যে সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাইয়ের সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির যুগ্ম সম্পাদক ডা. মো. আবু কাউসার স্বপন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন অ্যাবকার  সমাজসেবা সম্পাদক জান্নাতুন নাহার।সহ-আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক মা শিয়াওইয়ান। বিজয়ীদের পক্ষে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কনক পারভেজ। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুল ইসলাম প্রতিযোগিতার গুরুত্ব ও সাফল্য তুলে ধরেন।চলতি বছরের ৬ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত চীনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা ভাষার শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতাটি উন্মুক্ত ছিল। এ সময় বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত মোট ৫১টি লেখা প্রতিযোগিতায় জমা পড়ে। বিচারকদের যাচাই-বাছাই ও মূল্যায়নের পর তিনটি বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।‘চীনের গভর্ন্যান্স ও উন্নয়ন মডেল’ বিভাগে প্রথম হয়েছেন মো. সৈকত হোসেন, দ্বিতীয় মোহাম্মদ সাইয়েদুল ইসলাম এবং তৃতীয় এ কে এম কানক পারভেজ।‘চীনে শিক্ষা ও জীবন অভিজ্ঞতা’ বিভাগে প্রথম হয়েছেন মোহাম্মদ মনসুর আলম, দ্বিতীয় মো. আবু কাওসার এবং তৃতীয় মো. মনজুরুল হাসান।‘চীনের সংস্কৃতি, পর্যটন ও প্রধান পর্যটন গন্তব্য’ বিভাগে প্রথম হয়েছেন মো. তালেবুর ইসলাম, দ্বিতীয় আফিফা ইবনাত লামিয়া এবং তৃতীয় মোহাম্মদ শোয়াইব।তিন সদস্যের একটি বিচারক প্যানেল প্রতিযোগিতায় জমা পড়া লেখাগুলো মূল্যায়ন করেন। প্যানেলের সদস্য ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহযোগী অধ্যাপক ড. মো. মফিজুর রহমান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. বশির উদ্দিন খান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক ড. শরিফুল ইসলাম ইমশিয়াত।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মিরাজ আহমেদ, ম‍্যানাজমেন্ট বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও প্রফেসর সওদাগার মেজবাহ আলম,  রাজনীতি অধ্যায়ন, জগ্ননাথ বিশ্ববিদ্যালয়,অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাইয়ের (অ্যাবকা) যুগ্ম সম্পাদক মারুফ হাসান, বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (বিসিওয়াইএসএ) অফিস সম্পাদক মোহাম্মাদ আদিল এবং সংগঠনটির সাবেক সভাপতি ড. জান্নাতুল আরিফসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে ক্লিক করুন এখানে

BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।

Next Post

‘নি হাউ চায়না’ রাইটিং অ্যাওয়ার্ড পেলেন ৯ তরুণ লেখক

Recent Post Popular Post
post
Bangladesh-China

“নি হাউ চায়না” রাইটিং অ্যাওয়ার্ড ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত তরুণ প্রজন্মের লেখকরা বাংলাদেশ-চীন সেতুবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা

August 28,2026

post
Bangladesh-China

‘নি হাউ চায়না’ রাইটিং অ্যাওয়ার্ড পেলেন ৯ তরুণ লেখক

August 28,2026

post
China Lifestyle

১৫ সেপ্টেম্বর থেকে চীনে নতুন এক্সিট-এনট্রি বিধিমালা: ভুয়া তথ্য, নথি ও মধ্যস্থতাকারীদের ওপর বাড়ছে নজরদারি

August 19,2026

post
Campus News

নবায়নযোগ্য জ্বালানি গবেষণায় বাংলাদেশি শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল অবদান

August 19,2026

post
Bangladesh-China

পর্যবেক্ষক সদস্য হিসেবে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা (WAICO)-তে যোগ দিচ্ছে বাংলাদেশ

August 02,2026

post
Others

জলাবদ্ধতার সংকট থেকে উত্তরণে ঢাকা–চট্টগ্রামের জন্য চায়নার ঝেংঝৌ শহরের মডেলের প্রাসঙ্গিকতা

July 28,2026

post
Bangladesh-China

ঢাকা-বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায়: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক

June 26,2026

post
Others

কোন বিমানে কত কেজি মালামাল নিতে পারবেন?

February 27,2020

post
Bangladesh-China

শিক্ষার্থীদের চীনা ভিসা আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস এর তালিকা ও আবেদন পদ্ধতি

August 27,2022

post
Campus News

International Cultural Festival at North China Electric Power University

July 13,2024

post
Others

চায়নিজ কুসংস্কার | 中国迷信(zhong guo mi xin)

August 20,2021

post
Others

এক সামিয়ানা

March 18,2021

post
Literature

অদম্য আমার বাবা

June 21,2020

post
Scholarship News

Navigating the USTC Admission Journey: A Step-by-Step Guide for Aspiring Students

February 05,2025

My Modal

Add content here.

This is a vertically centered modal. Modal body text goes here. This content can be whatever you'd like. Text, images, forms, etc.. can be added here in the modal body.

BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • About Us
  • BCYSA News
  • Member Directory
  • Career Opportunity

©  2018 - 2026   BCYSA .  All Rights Reserved .  Designed and Developed by Technohaat IT Ltd.