BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • Home (current)
  • About Us
    • About Us
    • Organizational Structure
    • Advisory Board
    • Previous Executive Member
      • 2023-2024
      • 2022-2023
      • 2021-2022
      • 2020-2021
      • 2019-2020
      • 2018-2019
      • 2017-2018
    • President’s Forum
    • Constitution
  • Our Activities
    • BCYSA News
    • Mohaprachir Magazine
    • Chinese Scholarship
    • BCYSA Award
    • BCYSA Research
    • Chinese Trade Fair
    • Career Opportunity
  • BCYSA News
  • Member Directory
  • Join Us
    • Registration
    • Login
  • Others
    • Notice
    • Gallery
    • Videos
    • Contact Us
  • Bangladesh-China
  • Literature
  • Campus News
  • China Lifestyle
  • Awards
  • Magazine
  • Others
  • Scholarship News
  1. Home
  2. News
  3. News Details

বিসিওয়াইএসএ বার্ষিক সদস্য সম্মেলনে ৮ম কার্যনির্বাহী বোর্ড ২০২৪-২৫ ঘোষণা

  • BCYSA News Desk
  • 1194 Views
  • Dec 27, 2024
Photo Credit: Collected
  • Share

গত ৩০শে নভেম্বর ২০২৪ রোজ শনিবার বেইজিং সময় বিকাল ৬:00 টায় বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ) বার্ষিক সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বিসিওয়াইএসএ এর ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ-চায়না এলামনাই (অ্যাবকা) এর সভাপতি মুন্সী ফায়েজ আহমেদ। সম্মানিত অতিথি ছিলেন জনাব লি শাওপেং, ঢাকায় গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাসের সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক কাউন্সেলর। বিশেষ অতিথি হিসাবে ছিলেন ড. মোহাম্মদ সাহাব উল হক, অধ্যাপক, রাজনৈতিক অধ্যয়ন বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মোছা: আশফিয়া আশরাফ, চীনের বেইজিংয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এবং ড. মিরাজ আহমেদ, সহযোগী অধ্যাপক, অর্থনৈতিক বিভাগ, গুয়ান্তং ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স।


উক্ত অনলাইন অনুষ্ঠান বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে শুরু করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিওয়াইএসএ এর ক্যাম্পাস প্রতিনিধি ডা. আব্দুল্লাহ আল তামীম। বিসিওয়াইএসএ এর সাধারণ সম্পাদক জনাব মোঃ জান্নাতুল আরিফ স্বাগত বক্তব্য দেন এবং গত এক বছরের কার্যক্রমের উপর ডকুমেন্টারি শেয়ার করেন। এরপর বিসিওয়াইএসএ এর আয়োজিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ ফটো কন্টেস্ট এর বিজয়ীদের নাম ঘোষণা করেন সহ-সভাপতি ড. এস এম মিনহাজ। বিশেষ অতিথি ড. মিরাজ আহমেদের বক্তৃতার পর ড. এ এ এম মুজাহিদ, সাবেক সভাপতি ও উপদেষ্টা বিসিওয়াইএসএ সাবেক ও ২০২৩-২৪ এর কার্যনির্বাহী বোর্ড সদস্যদের এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রাপ্তদের নাম ঘোষণা করেন। এরপর বক্তৃতা দেন চীনের বেইজিংয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মোছা: আশফিয়া আশরাফ। তিনি বিসিওয়াইএসএ কার্যক্রম এর ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিসিওয়াইএসএ এর সাথে কাজ করার ধারা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


অতঃপর বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ড. মোহাম্মদ সাহাব উল হক এবং বিসিওয়াইএসএ এর নতুন কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব লি শাওপেং তার বক্তব্যে ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের সম্পর্ক উন্নয়নে বিসিওয়াইএসএ এর সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বিসিওয়াইএসএ এর সদস্যদের বাংলাদেশ চীন সম্পর্ক উন্নয়নে অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান। বক্তব্য শেষে তিনি বিসিওয়াইএসএ এর আজীবন সন্মাননা অ্যাওয়ার্ড প্রাপ্তদের নাম ঘোষণা করেন। অ্যাওয়ার্ড প্রাপ্তগণ হলেন, অধ্যাপক ড. মোহাম্মদ সাহাব উল হক, প্রতিষ্ঠাতা সভাপতি, সহ প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মাদ তাওহিদ, মোঃ বশীর উদ্দিন খান এবং ড. এ এ এম মুজাহিদ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাম্বাসেডর মুন্সি ফায়েজ আহমেদ বিসিওয়াইএসএ এর সাংগঠনিক কার্যাবলীর প্রশংসা করেন এবং চীনে অবস্থিত বাংলাদেশে শিক্ষার্থী ও কমিউনিটি এবং চীন বাংলাদেশের সংস্কৃতিক সেতুবন্ধনের জন্য বিসিওয়াইএসএ যে কাজ করে যাচ্ছে তা যেন ভবিষ্যতেও অব্যাহত রাখে সেই আশা ব্যক্ত করেন। সমাপনী বক্তব্যে সভাপতি এ বি সিদ্দিক অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি এবং সদস্যদের ধন্যবাদ জানান এবং বিসিওয়াইএসএ কে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়নে বিসিওয়াইএসএ যাতে ভবিষ্যতেও কাজ করে যেতে পারে, তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।


নব-নির্বাচিত এ কমিটি ২০২৪ সাল হতে আগামী এক বছরের জন্য সংগঠনকে নেতৃত্ব দিবেন। ৩৩ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পিএইচডি গবেষক জনাব মোঃ জান্নাতুল আরিফ এবং সাধারণ সম্পাদক পদে পিএইচডি গবেষক ডাঃ মোঃ মনিরুজ্জামান শিহাব।

সহ-সভাপতি পদে ড. এস এম মিনহাজ, আসগর আহমেদ, ইফতে খাইরুল হক ইমন, আব্দুল্লাহ আল বারী ভুবন এবং উম্মে হাবিবা সাদিয়া প্রমুখ নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন এন্ড্রু দাস শুভ্র, মোঃ আমিরুল ইসলাম, মোঃ আবু কাউসার, শুয়াইবা তাসনিম এবং মুস্তাফিজুর রহমান।

কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, নয়ন কুমার চৌধুরী (সাংগঠনিক সম্পাদক), রাওহা বিন মেজবা (অফিস সম্পাদক),  মোহাম্মদ আদিল (অর্থ সম্পাদক), কামরুজ্জামান (প্রকাশনা সম্পাদক), মিসবাহুল আমিন (প্রচার সম্পাদক), জি এম মাজহারুল ইসলাম (গবেষণা ও উন্নয়ন সম্পাদক), মোঃ রিজাউল করিম (শিক্ষা সম্পাদক), আবু বকর হায়াত অর্ণব (তথ্য ও প্রযুক্তি সম্পাদক), রিয়ান হাসান (মানবসম্পদ সম্পাদক), মাইশা মমতাজ (সামাজিক যোগাযোগ সম্পাদক), মোঃ সাইদুর রহমান (সমাজ কল্যাণ সম্পাদক), মোঃ রাকিবুল ইসলাম (সাংস্কৃতিক সম্পাদক) এবং কার্যনির্বাহী সদস্যের মধ্যে আছেন আব্দুল্লাহ আল তানিম, কৃষ্ণ সরকার দীপু, মোঃ রিসার আব্দুল্লাহ, মোহাম্মদ আবরার ইয়াযদানী, লুবনা জাহান তাসনিন অনন্যা, ফাহিম শাহরিয়ার, নাঈমা আকতার, মোঃ নাঈম হাসান এবং মোঃ রিফাদ উজ জামান। 


নব নির্বাচিত সভাপতি জনাব মোঃ জান্নাতুল আরিফ বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনে ২০২২-২৩ সেশনে যুগ্ম-সাধারণ সম্পাদক ও ২০২৩-২০২৪ সেশনে সাধারণ সম্পাদক হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। তিনি বিসিওয়াইএসএ এর প্রকাশিত অনলাইন ম্যাগাজিন “মহাপ্রাচীর” এর নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জনাব আরিফ বর্তমানে চীনের বেইজিংয়ের নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটির পিএইচডি ক্যান্ডিডেট।


নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মনিরুজ্জামান (শিহাব) বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে গত ২০২২-২০২৩ সেশনের কার্যনির্বাহী সদস্য, ২০২৩-২০২৪ সেশনের সাংগঠনিক সম্পাদক ও নিউজ এন্ড পাবলিকেশন্স টীমের প্রধান হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চীনের ক্যাপিটাল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের,  বো'আই হাসপাতাল ও চায়না রিহ্যাবিলিটেশন রিসার্স সেন্টারে নিউরো-রিহ্যাবিলিটেশন বিভাগের দ্বিতীয় বর্ষের পিএইচডি শিক্ষার্থী।


এদিকে, গত ১৫-ই সেপ্টেম্বর ২০২৪ বিসিওয়াইএসএ এর ৮ম কার্যনির্বাহী বোর্ড ২০২৪-২৫ এর অনলাইন আবেদন গ্রহণ করা শুরু হয় এবং বিভিন্ন পদে মোট ১২১ টি আবেদন জমা পড়ে। প্রাথমিক বাছাই শেষে গত ২৮-ই সেপ্টেম্বর ও ৫ অক্টোবর ২০২৪ বাছাইকৃত প্রত্যেক প্রার্থীর দুই ধাপে সাক্ষাৎকার নেয়া হয়। নির্বাচন কমিশনের সর্বসম্মতিতে বিচার-বিশ্লেষণের পর যোগ্যতা সাপেক্ষে ২০২৪-২৫ সালের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।


২০২৪-২৫ কার্যনির্বাহী বোর্ডের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন, ড. মোহাম্মদ সাহাব উল হক, প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা; ডক্টর মুহম্মদ আশরাফুল আলম, উপদেষ্টা, বিসিওয়াইএসএ ও সহযোগী অধ্যাপক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, জেঙঝু বিশ্ববিদ্যালয়, জেঙঝু; ড. মিরাজ আহমেদ, ড. এ এ এম মুজাহিদ, সাবেক সভাপতি ও উপদেষ্টা, বিসিওয়াইএসএ ও প্রভাষক, ইইই বিভাগ, সাংহাই ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং সাইন্স, সাংহাই, চীন;  চীন; মারুফ হাসান, পিএইচডি শিক্ষার্থী, হুয়াঝং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উহান, চীন।


উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত বিসিওয়াইএসএ চীন প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থী এবং পেশাদারদের একটি প্ল্যাটফর্ম। ২০১৬ সালে কার্যক্রম শুরুর পর থেকে দুটি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়াতে এবং চীনে অবস্থানরত বাংলাদেশীদের স্বার্থে কল্যাণমূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি।


বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বর্তমান শিক্ষার্থী এবং চীনের বিভিন্ন খাতে কর্মরত বাংলাদেশী পেশাদারগণ বিসিওয়াইএসএ এর সদস্য হওয়ার জন্য যোগ্য। কমপক্ষে ৬ মাস চীনে পড়াশোনারত বাংলাদেশী শিক্ষার্থীবৃন্দ এবং কমপক্ষে পুরো ১ বছর চীনে অতিবাহিত করা পেশাদারগণ বিসিওয়াইএসএ এর সদস্য হতে পারবেন।


Arif/Raoha

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে ক্লিক করুন এখানে

BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।

Prev Post

চীনের শেনজেন শহরে প্রবাসী বাংলাদেশীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

Next Post

চীনের রাজধানী বেইজিংয়ে "বাংলাদেশ কমিউনিটি বেইজিং" এর উদ্যোগে সাংস্কৃতিক মিলনমেলা এবং প্রীতিভোজ আয়োজন

Recent Post Popular Post
post
Bangladesh-China

হাইড্রোজেনে যুক্ত হচ্ছে দুই দেশ: বাংলাদেশের শিক্ষার্থী ও চীনা সহপাঠীদের হাত ধরে বদলে যাচ্ছে সবুজ জ্বালানির ভবিষ্যৎ

May 28,2026

post
Campus News

হারবিন মেডিকেল ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী জমকালো “Sports Meet 2026” অনুষ্ঠিত

May 22,2026

post
Campus News

The Fifth Academic Forum of Chinese and Foreign Students and China-Russia Medical Education Sharing Conference of HMU was successfully held

May 21,2026

post
Bangladesh-China

বেইজিংয়ে ডাকসু ও বিসিওয়াইএসএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

May 20,2026

post
Others

চীন দ্রুত এগিয়ে চলছে: আগামী দশকে বিশ্বের শীর্ষ অর্থনীতি হওয়ার পথে দেশটি

May 20,2026

post
Others

প্রেসিডেন্ট সি–ট্রাম্প বৈঠকে কৌশলগত স্থিতিশীলতা ও ব্যবসায়িক সহযোগিতার নতুন বার্তা

May 16,2026

post
China Lifestyle

অনলাইনে চীনে আগমন কার্ড (Arrival Card) জমা দেওয়ার পদ্ধতি

May 13,2026

post
Others

কোন বিমানে কত কেজি মালামাল নিতে পারবেন?

February 27,2020

post
Bangladesh-China

শিক্ষার্থীদের চীনা ভিসা আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস এর তালিকা ও আবেদন পদ্ধতি

August 27,2022

post
Others

চায়নিজ কুসংস্কার | 中国迷信(zhong guo mi xin)

August 20,2021

post
Others

এক সামিয়ানা

March 18,2021

post
Literature

অদম্য আমার বাবা

June 21,2020

post
Others

খোদার তুষ্টি

April 27,2020

post
Magazine

রয়েল বেঙ্গল টাইগার

August 01,2022

My Modal

Add content here.

This is a vertically centered modal. Modal body text goes here. This content can be whatever you'd like. Text, images, forms, etc.. can be added here in the modal body.

BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • About Us
  • BCYSA News
  • Member Directory
  • Career Opportunity

©  2018 - 2026   BCYSA .  All Rights Reserved .  Designed and Developed by Technohaat IT Ltd.