BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • Home (current)
  • About Us
    • About Us
    • Organizational Structure
    • Advisory Board
    • Previous Executive Member
      • 2023-2024
      • 2022-2023
      • 2021-2022
      • 2020-2021
      • 2019-2020
      • 2018-2019
      • 2017-2018
    • President’s Forum
    • Constitution
  • Our Activities
    • BCYSA News
    • Mohaprachir Magazine
    • Chinese Scholarship
    • BCYSA Award
    • BCYSA Research
    • Chinese Trade Fair
    • Career Opportunity
  • BCYSA News
  • Member Directory
  • Join Us
    • Registration
    • Login
  • Others
    • Notice
    • Gallery
    • Videos
    • Contact Us
  • Bangladesh-China
  • Literature
  • Campus News
  • China Lifestyle
  • Awards
  • Magazine
  • Others
  • Scholarship News
  1. Home
  2. News
  3. News Details

চীনে মাস্ক বিতরণ করলেন বাংলাদেশি ডাঃ ফেরদৌস

  • 1415 Views
  • Feb 03, 2020
Photo Credit:
  • Share

BCYSA NEWS

মাহজাবীন তাবাসসুম, চীন থেকেঃ গত কয়েকদিন ধরে বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে নতুন করোনাভাইরাস। রবিবার অবধি, চীনের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩০৪ জন মারা গেছে। মৃতদের বেশীরভাগই চীনের হুবেই প্রদেশের। ভাইরাসটি মহামারী আকার ধারন করবে কি না অথবা বিশ্বের সামনে আরও বড় বিপদ অপেক্ষমান রয়েছে কি না তা জানার উপায় নেই, যেহেতু কোনও ঔষধ বা প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। এক্ষেত্রে, বাংলাদেশী ডাক্তার এমডি মিসবাহুল ফেরদৌস সুরক্ষার জন্য মাস্ক বিতরণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

ডাঃ ফেরদৌস চীনের বেইজিংয়ের কার্ডিওলজি বিভাগে চিকিৎসক হিসাবে কাজ করছেন । তাঁর হাসপাতালের নাম ফুওয়াই হাসপাতাল। এটি চীনের বেইজিং এর, কার্ডিওভাসকুলার ডিজিজের জাতীয় কেন্দ্র। তাছাড়া তিনি এশিয়ান সোসাইটি অব কার্ডিওলজির সহ-সভাপতি।

তিনি অনুষদ এবং স্পিকার হিসাবে সৌদি আরবে আইএমসি লাইভ -৮ সম্মেলনে যোগদানের জন্য ১ই জানুয়ারি সৌদি আরব যান। তারপর তিনি সেখান থেকে উমরাহ করতে যান এবং ২৭-এ জানুয়ারী তিনি বেইজিংয়ে ফিরে আসেন।

সৌদি আরব থেকে তিনি বেইজিংয়ে ফিরে আসার আগে, আধা দিনের জন্য একটি ট্যাক্সি নিয়েছিলেন বিভিন্ন মেডিকেল স্টোর (সৌদি আরব) থেকে মুখোশ কিনতে। তিনি ১৪ টি মেডিকেল স্টোর থেকে ২৫ টি মুখোশের বাক্স কিনে নিয়ে এসেছিলেন চীনে।

তিনি চীনের বিভিন্ন শহরের থানায়, শিক্ষক এবং তার বন্ধুদের মধ্যে ১২৫০ টি মাস্ক বিতরণ করেছেন। তিনি জিনান থানায় ১০০ টি, বেইজিং থানায় ৩০০ টি, বিভিন্ন শহরের বন্ধুদের মধ্যে যেমন- বেইজিং, শাংদং, ছংছিং, কুনমিং, নিংশিয়া, সিচুয়ান, আনহুই এ ৪০০ এরও বেশি মাস্ক বিতরণ করেছিলেন। বিভিন্ন শহরের শিক্ষকদের জন্য ১৭০ টি। তিনি বেইজিংয়ে তাঁর স্থানীয় জনসাধারণের কাছে ১00 টি মাস্ক এবং সাংহাই শহরে কয়েকজনকে কিছু মাস্ক বিতরন করেন।

তিনি সরাসরি যেমন মাস্ক বিতরন করেছেন আবার এক্সপ্রেস সার্ভিস এর মাধ্যমেও পাঠিয়েছেন বন্ধু এবং পরিচিতজনদের  কাছে। মাস্ক  পাওয়ার পরে তার এক বন্ধুপ্রতিম মোঃ আরমান হোসেন বলেছিলেন, ডঃ মিসবাহের ভাই কাছ থেকে এখনকার সময়ের সর্বাধিক মূল্যবান উপহার পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে।

এমডি মিসবাহুল ফেরদৌস বলেছেন, আমার পরিবারের সকল সদস্য, বন্ধুবান্ধব এবং আমার শিক্ষার্থীরা চীনে ফিরে আসতে বারণ করেছেন। কিন্তু আমি অনুভব করি যে, আমাকে অবশ্যই বেইজিংয়ে ফিরে যেতে হবে এবং আমার বন্ধুদের সহায়তা করতে হবে। ভবিষ্যতে যদি এর কারনে আমার মৃত্যুও ঘটে সেটি একটি বীরত্বপূর্ণ মৃত্যু হবে। একজন চিকিৎসক হিসাবে যদি আমি বাস্তবতা থেকে দূরে যাই তাহলে কিভাবে হবে?

প্রতিবেদক

মাহজাবীন তাবাসসুম, এমবিবিএস (অধ্যয়নরত)

সুজৌ মেডিকেল বিশ্ববিদ্যালয়

সুজৌ, জিয়াংসু।

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে ক্লিক করুন এখানে

BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।

Prev Post

অবশেষে স্বস্তিতে হাজী ক্যাম্পে অবস্থানরত চীন ফেরত বাংলাদেশি ছাত্রছাত্রী

Next Post

শেনইয়াং এ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের যেভাবে আছে বাংলাদেশি শিক্ষার্থীরা

Recent Post Popular Post
post
Scholarship News

হুয়াংশান বিশ্ববিদ্যালয়: চীনে হসপিটালিটি ম্যানেজমেন্ট ও চীনা ভাষা শিক্ষার জন্য উল্লেখযোগ্য প্রতিষ্ঠান

February 23,2026

post
Bangladesh-China

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ABCA এবং BCYSA এর যৌথ উদ্যোগে বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত

February 23,2026

post
Scholarship News

গুইঝো বিশ্ববিদ্যালয়: চীনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়

February 20,2026

post
China Lifestyle

Harbin Transforms into a Frozen Kingdom: A Complete Travel Guide to China’s Largest Snow Festival

February 20,2026

post
Others

চীনা নববর্ষ উদযাপন: চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের আনন্দঘন আয়োজন।

February 17,2026

post
Scholarship News

বাংলাদেশি শিক্ষার্থীদের মেডিকেল উচ্চশিক্ষায় সুবর্ণ সুযোগ: কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি স্কলারশিপ ২০২৬-এর বিস্তারিত তথ্য

January 22,2026

post
Awards

চীনে স্বেচ্ছাসেবায় দৃষ্টান্ত স্থাপন করছেন বাংলাদেশি সরোয়ার আলম

January 22,2026

post
Others

কোন বিমানে কত কেজি মালামাল নিতে পারবেন?

February 27,2020

post
Bangladesh-China

শিক্ষার্থীদের চীনা ভিসা আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস এর তালিকা ও আবেদন পদ্ধতি

August 27,2022

post
Others

চায়নিজ কুসংস্কার | 中国迷信(zhong guo mi xin)

August 20,2021

post
Others

এক সামিয়ানা

March 18,2021

post
Literature

অদম্য আমার বাবা

June 21,2020

post
Others

খোদার তুষ্টি

April 27,2020

post
Literature

সঠিক কথা

July 01,2022

My Modal

Add content here.

This is a vertically centered modal. Modal body text goes here. This content can be whatever you'd like. Text, images, forms, etc.. can be added here in the modal body.

BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • About Us
  • BCYSA News
  • Member Directory
  • Career Opportunity

©  2018 - 2026   BCYSA .  All Rights Reserved .  Designed and Developed by Technohaat IT Ltd.